নিউজটি শেয়ার করুন

অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ কাল-পরশু শুরু

সিপ্লাস প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ কাল-পরশু(রবি-সোমবার) দেওয়া শুরু করা হবে।

শনিবার(৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপানের কাছ থেকে টিকা পাওয়ায় দ্বিতীয় ডোজের চিন্তা দূর হলো। আমরা কাল-পরশু থেকেই দ্বিতীয় ডোজ দেয়া শুরু করবো।

জাহিদ মালেক বলেন, আজকে (শনিবার) ৭ লাখ ৮০ হাজার ডোজ টিকা পেয়েছি। কিছু দিন আগে দুই লাখের বেশি টিকা পেয়েছি। সব মিলিয়ে জাপান সরকারের কাছ থেকে ১০ লাখের বেশি ডোজ পেয়েছি। আগস্ট মাসে আরও ৬ লাখের বেশি টিকা আসবে। সব মিলিয়ে জাপান থেকে ৩০ লাখের বেশি টিকা পাব আমরা।

এর আগে শনিবার দুপুরে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে পৌঁছায়।

টিকাগুলো গ্রহণ করতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া আগামী ৩ আগস্ট একই স্থানে ও একই সময়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের ছয় লাখ ১৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here