নিউজটি শেয়ার করুন

অক্সিজেনে কিশোরী অপহরণের সময় ৪ যুবক হাতেনাতে গ্রেফতার

অক্সিজেনে কিশোরী অপহরণের সময় ৪ যুবক হাতেনাতে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর অক্সিজেন মোড় এলাকায় মধ্যরাতে এক কিশোরীকে অপহরণের সময় ঘটনাস্থল থেকে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

সোমবার(২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বায়েজিদের অক্সিজেন পুলিশবক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বায়েজিদ এলাকার খোরশেদ আলমের ছেলে মো. হেলাল (২০), তৈয়ব শাহ’র ছেলে শাহাব উদ্দীন (২০), নুরুল ইসলামের ছেলে মো. ইমরান (১৯) ও আব্দুর রবের ছেলে মো. আরিফ (১৯)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌সোমবার মধ্যরাতে এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সের সামনে থেকে চার যুবককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here