নিউজটি শেয়ার করুন

অক্সিজেন থেকেও নেই চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালে

অক্সিজেন থেকেও নেই চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালে

জিয়াউল হক ইমন: সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণের হার। বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে খালি নেই আইসিইউ এইচডিওসহ সাধারণ বেড। ঠিক এই সময়ে উল্টো চিত্র মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে এ যেন অক্সিজেন থেকেও নেই মেরিন সিটি হাসপাতালে।

যেখানে কেন্দ্রীয় অক্সিজেনের সুবিধা থাকার পর রেগুলেটর নষ্ট হয়ে যাওয়ায় ভর্তি রোগী পাঠাতে হয়েছে অন্য হাসপাতালে।

রোববার (২৫ জুলাই) বিকালে নগরীর পূর্ব নাসিরাবাদের চন্দ্রনগর এলাকায় প্রায় তিন বছর আগে গড়ে উঠা মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য করোনা ইউনিটে বেশীর ভাগ বেড খালি থাকতে দেখা যায়।

করোনা মোকাবেলায় এস আলম গ্রুপের সাড়ে ১০ কোটি টাকার চেয়েও বেশী টাকার আর্থিক সহযোগিতায় কেন্দ্রীয় অক্সিজেন সুবিধাসহ ২৫০ বেডের মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ বেডের করোনা ইউনিটে রোগী আছে মাত্র ৬ জন। বাকী সব বেড খালি।

এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে তাদের স্বজনরা এমন চিত্র দেখা যায়।

চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সিপ্লাসকে জানান, কেন্দ্রীয় অক্সিজেন লাইনে ত্রুটি দেখায় হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যা কমেছে।

চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডা. মো.জাকির হোসেন সিপ্লাসকে বলেন, খুব শীঘ্রই যান্ত্রিক ত্রুটির সমাধান করা হবে।

প্রসঙ্গত : চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮ টি নমুনা পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪৬৯ জন এবং উপজেলার ৩৩২ জন।এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।