সিপ্লাস প্রতিবেদক: বায়জিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুকসহ মোহাম্মদ আলী(৩২) ও মোঃ মিনান ইসলাম(২৯) কে আটক করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী(৩২), পিতাঃ লিয়াকত আলী, সাংঃ ৩ নং ওয়ার্ড, বক্সিনগর (রফিক সওদাগরের বাড়ি), থানাঃ বায়জিদ বোস্তামি, এবং মোঃ মিনান ইসলাম(২৯), পিতাঃ মোঃ আলী, সাংঃ পূর্ব চাম্বল (শিকদার পাড়া), থানাঃ বাঁশখালী, বর্তমানে; কাঠগড়, কন্ট্রোলের মোড় (গোলাম মোহাম্মদ এর ভাড়াঘর), থানাঃ পতেঙ্গা, জেলাঃ চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (পশ্চিম & বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ মহানগরের বায়জিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুকসহ মোহাম্মদ আলী(৩২) ও মোঃ মিনান ইসলাম(২৯) কে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে বায়জিদ বোস্তামি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

