নিউজটি শেয়ার করুন

অক্সিজেন সিলিন্ডার নিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদ

সিপ্লাস প্রতিবেদক: অক্সিজেন মাস্ক পড়ে এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে নগরীর সিআরবির গাছ কেটে পরিবেশ ধংস করে হাসপাতাল নির্মাণ উদ্যোগের প্রতিবাদ করেছেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী।

শনিবার(৩১ জুলাই) সকালে তিনি সিআরবি এলাকায় অবস্থান নিয়ে এভাবে প্রতিবাদ করেছেন।

এসময় সাংবাদিক নাসিরুদ্দিনের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

চট্টল ইয়ুথ কয়ারের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচীতে নাসিরুদ্দিন চৌধুরী বলেন, সিআরবি ধংস হলে আমাদের মুক্ত বাতাসের জায়গাটা ধংস হয়ে যাবে। তাই চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সিআরবি ধংসের ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, চট্টগ্রাম ভয়াবহ দূষণের শিকার। সিআরবি পাহাড়ের শত শত বছরের পুরোনো শিরীষ গাছগুলো এক একটি অক্সিজেন তৈরির কারখানা। সিআরবিতে হাসপাতাল হলে সেই অক্সিজেন কারখানা ধংস হয়ে যাবে। চট্টগ্রামের মানুষ কোনভাবে সিআরবিতে হাসপাতাল করতে দেবে না।

প্রতিবাদ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষু, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, আওয়ামী লীগ নেতা জামসেদুল আলম চৌধুরী, বাসদ নেতা সিরাজুল ইসলাম রাজু, প্রকাশক রেহেনা চৌধুরী, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, ছড়াকার মোদাচ্ছের আলী, চট্টল ইয়ুথ কয়ারের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র বণিক, সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপু, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here