নিউজটি শেয়ার করুন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র আবু

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কধুরখীল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাঁড়ালেন পৌর মেয়র হাজি আবুল কালাম আবু।

সোমবার (২৮ ডিসেম্বর ) বিকালে পৌরসভার কধুরখীল এলাকার রহিম বক্স মাঝির বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে মেয়র বিভিন্ন দ্রব্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় স্থানীয় কাউন্সিলর শাহজাদা এস এম মিজানুর রহমান,পৌর সচিব মোশারফ হোসেন কার্য সহকারি মনিরুল ইসলাম হোসাইনী,এস এম আবুল মনছুর,রবিউল ইসলাম সাহেদ, ইউছুপ মাস্টার, মো: মুন্নাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে পৌর মেয়র হাজি আবুল কালাম আবু বলেন, অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাব ইনশআল্লাহ।

উল্লেখ্য সোমবার ভোরে উক্ত বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ১৬ বসতঘরসহ সহ ১৮ পরিবারের ঘরের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।