নিউজটি শেয়ার করুন

অগ্নি দূর্গতদের পাশে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক পরিবার

রাঙ্গুনিয়ায় অগ্নিদূর্গতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক পরিবার।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে লালানগর ইউনিয়নের বাংগাজীর বাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ১৭ হাজার টাকা তুলে দেন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্ঠা ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার, উপদেষ্ঠা সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, মীর লোকমান হাকিম, ধামাইর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিমসহ প্রমুখ।