নিউজটি শেয়ার করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন কাটিরহাটের শাহাজান শরীফ

সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানার নিউমার্কেটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহাজান শরীফ(৫০) নামে এক ব্যক্তি। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সালাউদ্দীন শরীফ।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সালাউদ্দীন শরীফ সিপ্লাসকে আরো জানান, আমাদের বাড়ি হাটহাজারী উপজেলার পূর্ব ধলই হাধুরখিল শরীফ বাড়িতে। আমার বড় ভাই নগরীর ষোলশহর এলাকার সুন্নিয়া মাদরাসার পেছনে ভাড়া বাসায় থাকেন। তিনি বাড়িতে ভিটা ভরাট ও মেজবান দেয়ায় টাকার কিছুটা সংকট থাকলেও তা ধার করে আদায় করেছি।

সে ধারকৃত টাকা পরিশোধ করার জন্য নিউমার্কেট এলাকার একটি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করে আবার বাড়িতে আসার জন্য গাড়িতে উঠতে যাওয়ার সময় (ধারণা করছি) ভাইকে অজ্ঞান পার্টি অনুসরণ করে পথেমধ্যে কোন স্প্রে মেরে অজ্ঞান করে নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল নিয়ে যায়।

আমার বড় ভাইকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অপরিচিত এক লোক ওনাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত ভাইয়ের জ্ঞান ফেরেনি। আমি এখন চমেক হাসপাতালে যাচ্ছি। তবে এ ঘটনার জন্য আমি কোতোয়ালী থানা জিডি করব।