সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে ৬০ শতাংশ বাড়তি ভাড়াও পরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে যাত্রীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরনবী সাহেদ ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের নেতৃত্বে নগরীর বহদ্দারহাট ও বাস টার্মিনালে পরিবহন মালিক ও চালকের সাথে আলোচনা করেন চান্দগাঁও থানা ছাত্রলীগ।
এইসময় তারা জানান যদি সরকারি নির্ধারিত ভাড়াও পরে অতিরিক্ত এক টাকাও ভাড়া আদায় করে তাহলে সাথে সাথে প্রশাসন ও চান্দগাঁও থানা ছাত্রলীগকে খবর দেওয়ার অনুরোধ জানান যাত্রীদের ।

