নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত স্পিরিট পান: বিএনপি নেতার ছেলেসহ দুইজনের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ঈশ্বরদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল আশরাফি জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে ঈশ্বরদীর রেলওয়ের সরকারি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের হোমিও ওষুধ বিক্রেতা শ্যামল ওরফে হায়দার কাছ থেকে স্পিরিট ক্রয় করেন তারা। তা খাওয়ার এক পর্যায়ে দুইজনই অসুস্থ হয়ে পড়েন। রোববার সকালে প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ৯টায় সজলের ও পৌনে আটটার দিকে রাজুর মৃত্যু হয়।

নিহত সজলের ছোট ভাই মাহাদী রহমান শাহারাত জানান, শনিবার রাতে তার ভাই সজলের হঠাৎ পেটে গ্যাসের সমস্যা দেখা দিলে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্পিরিট পানের বিষয়টি তিনি অস্বীকার করেন।