নিউজটি শেয়ার করুন

অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালনায় হাইকোর্টের নতুন আদেশ

আদালত প্রতিবেদক: দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনায় নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্ট।

বুধবার(১১ আগস্ট)  বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে রেজিস্টার জেনারেল মোহাম্মদ আলী আকবর এর স্বাক্ষরিত ৩১ অব্লিক ২০২১ নং বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে।

দেওয়ানী বা ফৌজদারি মামলা-মোকদ্দমায় বিচারকের প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং একই কোর্ট কর্তৃক জারিকৃত এতদসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণ পূর্বক তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়ালী সকল বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

এক্ষেত্রে আদালতে আগত বিচারপ্রার্থী আদালতে কর্মরত কর্মচারী কর্মকর্তা বৃন্দদের স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রাখতে বিধি নিষেধ পালনে সংশ্লিষ্ট আদালতের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।

আইনজীবীদের সুরক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতের আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। তবে এর আগে ৬ আগস্ট হাইকোর্ট থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়।

তবে ওই বিজ্ঞপ্তিতে বিধি নিষেধ শিথিল সাপেক্ষে অধস্তন আদালতের বিচারের কার্যক্রম ধাপে ধাপে সব খুলে দেওয়ার নির্দেশনা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here