সিপ্লাস প্রতিবেদক: হাই কোর্ট বিভাগেৱ নিদেশ মোতাবেক শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে শারীরিক উপস্থিতিতে অধস্তন সকল ফৌজদারী দেওয়ানী এবং ট্রাইবুনাল সমূহের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার( ১৯ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ বিচার শাখার জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শারীরিক উপস্থিতিতে দেওয়ানি ও ফৌজদারি ট্রাইব্যুনাল সমূহের স্বাভাবিক বিচার কার্যক্রম রোববার( ২০ জুন) থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি মামলায় সংশ্লিষ্ট পক্ষগণের উপস্থিতি অতিব অবশ্যক নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগণের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী হাজিরা প্রদান করিবেন। জামিন শুনানি ও আমলি আদালতের ধার্য তারিখে হাজিরার জন্য অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাসে হাজির করার প্রয়োজন নাই।
অধস্তন দেওয়ানি ও ফৌজদারি ট্রাইবুনাল সমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষায় আগে থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগ থেকে জারিকৃত নির্দেশনা মোতাবেক আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

তবে বিশেষ কোনো কারণে স্থানীয় প্রশাসন জেলা সদর/ মহানগরে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হলে সেক্ষেত্রে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন শুনানি ও অতীব জরুরী দরখাস্ত শুনানি করা যাবে।
হাইকোর্টের এই নির্দেশনায় অধস্তন আদালতের স্বাভাবিক বিচারিক প্রতিদিনের কর্মঘন্টার প্রথম ভাগে সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১.১৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ, আপিল, ডিভিশন রিভিউ শুনানি এবং দ্বিতীয় ভাগে দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত জামিন সংক্রান্তে বিবিধ মামলা, জামিন দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি অন্যান্য দরখাস্ত শুনানি করার নির্দেশনা রয়েছে।
অন্যদিকে অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু করে দেওয়ায় সাধারণ বিচারপ্রার্থী ও সাধারণ আইনজীবীদের স্বস্তি ফিরে এসেছে।
তবে হাই কোর্ট কর্তৃক জারিকৃত উক্ত বিজ্ঞপ্তির আলোকে অধস্তন আদালতে শারীরিক স্বাভাবিক বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মহামারী করোনাভাইরাস রোধ কল্পে বিজ্ঞ আইনজীবিদেৱকে বার বার সচেতন করা হচ্ছে এবং সমিতির পক্ষ থেকে কতেক বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইস এম জিয়াউদ্দিন।








