Site icon CPLUSBD.COM

অধ্যাপক গাজী সালাহ উদ্দীন আর নেই

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালাহ উদ্দীন আর নেই।

করোনায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

ঢাকায় সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শুক্রবার (৫ আগস্ট) রাত ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক গাজী সালাহ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক। বিশ্ববিদ্যালয় প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।