সিপ্লাস ডেস্ক: চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের প্রাক্তন মেম্বার কেশব পালের সহধর্মিনী অনজু পাল (৫৭) গত ২৭ আগস্ট বিকাল ৪টা ৪২ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
ওইদিন রাতে কাকারা ইউনিয়নের পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন করা হয়।
আগামী ১১ সেপ্টেম্বর প্রয়াতের পারলৌকিক ক্রিয়া কাকারা ইউনিয়নের নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে কাকারা ইউপি চেয়ারম্যান মো. শওকত ওসমান, সাবেক জাতীয় দলের ফুটবলার মো. আবসার, সাবেক ফুটবলার রাহাত চৌধুরী, ডা. রঘুনাথ পাল, সমাজসেবক চিত্তরঞ্জন রুদ্র, কাকারা পালপাড়া হরি মন্দির কমিটি, কাকারা কালী মন্দির পরিচালনা কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।








