Site icon CPLUSBD.COM

অনলাইন চালুর আগেই নিবন্ধন নিতে হবে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিপ্লাস ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী বছর থেকে নতুন কোনো অনলাইন চালুর আগেই নিবন্ধন নিতে হবে। যেসব পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয় না। সেসব পত্রিকা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয় গণমাধ্যম কেন্দ্র বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টস ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের অনলাইন গণমাধ্যম কোনো শৃঙ্খলায় ছিল না। একজন একটি ল্যাপটপ দিয়ে অনলাইন শুরু করে দিয়েছিল। আমরা অনলাইন নিবন্ধন শুরু করেছি। অনেকগুলোর নিবন্ধন দেওয়া হয়েছে। অনেকগুলো বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকগুলো বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, পত্রিকা প্রকাশে প্রথমে ডিক্লেয়ারেশন নিতে হয়। এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে সেটা হওয়া সমীচিন। আমরা মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেছি। আগামী বছর থেকে অনলাইন আত্মপ্রকাশের আগেই নিবন্ধন নিতে হবে। তারপর আত্মপ্রকাশ করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া, বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাস, সহ-সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।