Site icon CPLUSBD.COM

অনাথালয়ে শিক্ষা সামগ্রী ও হেফজখানায় কোরআন বিতরণে ছাত্রলীগ নেতার জন্মদিন উদযাপন

রাউজান প্রতিনিধি: রাউজানে অনাথালয়ের অনাথ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও হেফজখানায় শিক্ষানবিশ ছাত্রের কোরআন শরীফ বিতরণের মাধ্যমে উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

১০ সেপ্টেম্বর বিকালে পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগ ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে মহামুনি অনাথাশ্রমের ৫০জন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও শেখপাড়া খাজা গরীবে নেওয়াজ হেফজখানায় ৩০ খানা কোরআন শরীফ বিতরণের মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএসএম রুবেল, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মো.সালাউদ্দীন, সহ-সভাপতি রবিউল হোসেন রাজু, সহ-সভাপতি এস.এম আজিম, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল বৈধ্য, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, মো. নঈম উদ্দিন চৌধুরী, অংকুর বড়ুয়া, শাফায়েত হোসেন তৌহিদ, শহীদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান, দপ্তর সম্পাদক মো. রবিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আইয়ুব খান, উপজেলা ছাত্রলীগ নেতা আরমান উদ্দিন শাহ, শামসুল আরেফিন, জাকের, তাসিফ, আরফাত, হোসেন, হাবিদুল ইসালাম, শিমুল, মো. জাবেদ, ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী মো. হাসান, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো. তানভীর, সাধারণ সম্পাদক পূষণ বড়ুয়া, ছাত্রনেতা সাঈম উদ্দীন শাহ, ডালিম, ইমন, বাবু, জয় রাজ, আকাশ, আজাদ, নোয়াপাড়া কলেজ ছাত্রনেতা আবিদ, জসিম উদ্দিন অভি, সজিব, তাজিদ ইমন, জয়, আনিস, রাসেল, তারেক, আরমান, তানভীর, ইরফান, ইকতিয়ার, রাশেদ, তানভীর হোসেন, শামসুল আলম, সাব্বির হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলার দক্ষিণাংশের বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে কেক কাটার মাধ্যমে এই ছাত্রনেতার জন্মোৎসব উদযাপিত হয়।