Site icon CPLUSBD.COM

অনুমতি ছাড়া স্বাস্থ্য অধিদফতরের কেউ গণমাধ্যমে কথা বলতে পারবেন না

ছবি সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমে অধিদফতরের কর্মকর্তাদের কথা বলতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই অফিস আদেশে মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষর করেন।

নির্দেশনায় আরও বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিং ও সাক্ষাৎকার প্রদান বা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে মহাপরিচালকের পূর্বানুমোদন নিতে হবে। এছাড়া অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার হতে হবে।