Site icon CPLUSBD.COM

অনুমতি না নিয়েই ভারতে ঢুকে পড়ল চীনের যুদ্ধজাহাজ

ভারত মহাসাগরে অনুমতি না নিয়েই আকস্মিক একটি চীনা যুদ্ধজাহাজ ঢুকে পড়েছে। বুধবার ভারতের নৌবাহিনী দিবস উদযাপনের একদিন আগে ‘শি ইয়ান ১’ নামে ওই চীনা জাহাজটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বলে দেশটির নৌবাহিনী জানিয়েছে।

তিনি জানান, এডেন উপসাগরে জলদস্যু দমনের নামে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি সাত থেকে আটটি চীনা যুদ্ধজাহাজকে ঘোরাফেরা করতে দেখেছে নৌবাহিনী।

সম্প্রতি দিল্লির অনুমতি না নিয়ে ‘শি ইয়ান ১’ নামে এমনই একটি চীনা জাহাজকে পিছু তাড়া করে ভারত মহাসাগরে ভারতের এলাকা থেকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান।

ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের খুব কাছে এত ঘন ঘন চীনের নৌবাহিনীর আগমনে ব্যাপক চিন্তায় রয়েছে নয়াদিল্লি।