Site icon CPLUSBD.COM

অনুমোদন পেলে প্রকল্প বাস্তবায়নের জন্য টেন্ডার আহ্বান করা হবে- ইউএনও

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন।

তিনি বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বোয়ালখালীতে যোগদান করার পর হতে পরিত্যক্ত ভবনে তিন বছর ধরে বসবাস করে আসছেন। এরমধ্যে পুরাতন বাসভবনটি ভাঙার টেন্ডার হয়েছে।

প্রকল্প দুইটির ব্যয় ধরা হয়েছে ১কোটি ৫৩ লক্ষ টাকা তারমধ্যে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের বাসভবন নির্মাণের জন্য ৪০ লাখ টাকা এবং চলতি ১৭ ফেব্রুয়ারি ইউএনও’র নতুন বাসভবন নির্মাণের জন্য ৪০ লাখ টাকা মোট ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

এদিকে, নিয়ম অনুযায়ী টাকা বরাদ্দের পর প্রকল্প দুটির আওতায় নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা প্রকৌশল অফিস কর্তৃক সয়েল টেস্ট ও নকশা প্রস্তুত করা হয়েছে। সার্ভে সম্পন্ন হওয়ায় এলজিইডি’র ডিজাইন ইউনিট থেকে গত ১৪ সেপ্টেম্বর নকশা পাওয়া গেছে। পরবর্তীতে গত ৩০ নভেম্বর সংশোধিত ডিজাইনটিও অনুমোদিত হয়েছে।

সর্বশেষ অনুমোদিত ডিজাইন অনুসারে প্রাক্কলন প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন ইউএনও আছিয়া খাতুন।

তিনি আরো বলেন,নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান,উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ দুটি পৃথক প্রকল্পের জন্য চলতি বছর জানুয়ারিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রকল্প দুটির কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব (কাউন্সিল ও সমন্বয়) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার-এর বাসভবন নির্মাণ প্রকল্পের একটি প্রাক্কলন আমাদের কাছে পাঠানো হয়েছে।