আদালত প্রতিবেদক: চট্টগ্রামে অন্যজনের হয়ে সাজাভোগকারী মিনুর নিহতের ব্যাপারে রুল শুনানীর নতুন আদেশ জারী করেছে আদালত
বৃহস্পতিবার (১২ আগস্ট) এক শুনানী শেষে অধিকতর শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার এ-সংক্রান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বৃহস্পতিবার মিনুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।








