Site icon CPLUSBD.COM

অপমান সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাঙ্গামাটির রাজস্থলীতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় অপমান সইতে না পেরে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষপান করেছে শামিমা (১৮) নামের এক কলেজ ছাত্রী।

তিনি বাঙ্গালহালিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন।

জানাযায়, সম্প্রতি তারই আপন ফুফাতো ভাইয়ের সাথে পারিবারিক ভাবে তার বিবাহের কথা বার্তা সম্পন্ন হয়েছে। কিন্তু পার্শ্ববর্তি মোঃ রানা তাকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন।  বিয়ের কথাবার্তা সম্পন্ন হওয়ার পরেও রানা মেয়েটির পিছু ছাড়েনি এবং তার ফুফাতো ভাইকে রানা বিভিন্ন মিথ্যা তথ্য প্রদানের ফলে অপমান সইতে না পেরে মৃত্যুর পথ বেঁচে নেয় কলেজ ছাত্রী শামিমা।

বাইক চালক মোঃ রানা (২৫) পিতাঃ মোঃ শহীদ, তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাযায়, রানা অত্র এলাকার খুবই বখাটে ছেলে। সে একাধিক মেয়েদের সর্বনাশ করেছে । যার ফলে কয়েকমাস পূর্বে ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে সামাজিক চাপে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে বাধ্য হয়। তারপরেও তিনি তার অবৈধ কার্যকলাপ চালিয়ে যায় প্রতিনিয়ত। ফলে এর খারাপ দৃষ্টি  থেকে রেহাই পায়নি কলেজ পড়ুয়া নিহত ছাত্রী শামিমা আকতার।

এব্যাপারে কলেজ ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের অপমৃত্যুর পিছনে একমাত্র রানা নিজেই দায়ি। প্রশাসন ও সরকারের নিকট তার মেয়ের হত্যার বিচারের জোড় দাবি জানান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসরাফ উদ্দিন কলেজ ছাত্রী শামিমার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,এবং পরিবার থেকে কোন মামলা দায়ের করলে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এদিকে,বাঙ্গালহালিয়া কলেজের তারই সহপাঠী, শিক্ষক শিক্ষিকা,অভিবাবক সকলে বাঙ্গালহালিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোষির শাস্তির জোর দাবি জানান।