Site icon CPLUSBD.COM

অফিস খোলার প্রথম দিনেই সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ২৫৪৫জন

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও  ২৫৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।  এসময়ে মারা গেছে ৪০ জন।

রবিবার(৩১মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এনিয়ে  করোনায় দেশে মোট আক্রান্ত হয়েছে ৪৭১৫৩ জন। মারা গেছে মোট ৬৫০জন ।

এর আগে শনিবার ১ হাজার ৭৬৪ জনের শনাক্ত ও ২৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল অধিদপ্তর।

করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই আজ থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে করোনা পরিস্থিতি অনুকূলে আসার আগে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ৬১ লাখ ৭২ হাজার ৩২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৭১ হাজার ১৭৭ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৫৭ হাজার ২৪২ জনের মধ্যে ৫৩ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর।