Site icon CPLUSBD.COM

অবশেষে উন্নয়ন করা হলো রাঙ্গুনিয়ার আলমশাহ মসজিদ সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমশাহ মসজিদ সড়কটি সংস্কারহীন ছিল। তখন থেকেই বেহাল এই সড়ক দিয়ে যাতায়াতে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিল। স্থানীয়রা এটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন। অবশেষ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে সড়কটি আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে। এতে সবার মুখে হাসি ফুটেছে।

সোমবার সকালে সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে। খানাখন্দক থাকায় এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের জরুরী হস্তক্ষেপে সড়কটির উন্নয়ন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম মেম্বার, শামসুল আলম, খোরশেদ আলম সুজন, জালাল আহমেদ, হাজী মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল সবুর, নুরুল ইসলাম তালুকদার, খাইরুজ্জামান মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ হোসেন, মাহবুবুল আলম সুকু, মোহাম্মদ আলী সিকদার, আব্দুল গণি সরফী, মোহাম্মদ আশরাফ, সৈয়দ তালুকদার, মোহাম্মদ সফি, হাজী মোহাম্মদ ইসহাক, নুরুল আলম, রিজিয়া আক্তার, মঈন উদ্দিন মহির, মোহাম্মদ ফারুক শাহ, মোহাম্মদ রাহুল চৌধুরী, মোহাম্মদ রহমত, মাহাদ মোক্তার, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সাকিব, মো. রানা, মো. রাসেল, মো. ইয়াকুব প্রমুখ।

এদিকে দীর্ঘদিন পর সড়কটির উন্নয়ন হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। পূর্বে হাজীরাস্তা এবং পশ্চিমে কালুরঘাট ভান্ডালঝুড়ি সড়কের সাথে সংযুক্ত ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উন্নয়নে ব্যয় করা হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা।