Site icon CPLUSBD.COM

অবশেষে খুশির হাসি হাসলেন চিত্রনায়িকা শাবনূর

চিত্রনায়িকা শাবনূর

চিত্রনায়িকা শাবনূর

সিপ্লাস ডেস্ক: অবশেষে খুশির হাসি হাসলেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল খুলেছিলেন চিত্রনায়িকা শাবনূর। তবে ক’দিন যেতে না যেতেই এই তিন অ্যাকাউন্ট হ্যাকড হয়। সেসময় ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেও ইউটিউব চ্যানেলটি হাতছাড়া হয় তার।

এই চিত্রনায়িকা জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তার হাতে। আর নতুন করে ইউটিউব চ্যানেলও চালু করবেন।

শাবনূর বলেন, ‘খুবই ভালো লাগছে যে, আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছি। তবে ইউটিউব চ্যানেলটি খুইয়েছি। দুঃখ নেই। দ্রুতই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।’

ইদানিং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নেটদুনিয়ায়। সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার।