নিউজটি শেয়ার করুন

অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া

সিপ্লাস ডেস্ক: হতাশার সফরে সিরিজ হারার পর প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। লক্ষ্য বড় না হলেও ধুঁকতে থুঁকতে শেষ পর্যন্ত তারা জিততে পারল ৩ উইকেটে।

১০৫ রান তাড়ায় এক ওভারেই ৩০ নেন ড্যান ক্রিস্টিয়ান, তার পরও পরাজয়ের শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। ৬৫ রানে হারায় তারা ৬ উইকেট। তবে অ্যাশটন অ্যাগারের সৌজন্যে শেষ পর্যন্ত শঙ্কা কাটাতে পারে তারা। আটে নেমে ২৭ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। জয়ের কাছে গিয়ে তিনি আউট হলেও দল জিতে যায় এক ওভার বাকি রেখে।

১০৪ রানের পুঁজিতে সাকিবের ৪ ওভারে ৫০ রানই শেষ পর্যন্ত হয়ে গেল বড় পার্থক্য।

সিরিজের শেষ ম্যাচ সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সৌম্য ৮, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, সোহান ০, আফিফ ২১, শামীম ৩, মেহেদি ২৩, নাসুম ২*, শরিফুল ০; টার্নার ৪-০-২২-০, হেইজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন , হেনরিকেস ১-০-৫-০)।

অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ম্যাকডারমট ৫, ওয়েড ২, ক্রিস্টিয়ান ৩৯, মার্শ ৫১, হেনরিকেস ৪, কেয়ারি ১, টার্নার ৯*, অ্যাগার ২৭, টাই ৪*; মেহেদি ৪-০-১৭-২, সাকিব ৪-০-৫০-০, নাসুম ৪-০-১৭-১, মুস্তাফিজ ৪-১-৯-২, শরিফুল ২-০-৮-১, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here