সিপ্লাস ডেস্ক: অবশেষে টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাহানারা-সালমারা এখন সাদা পোশাকেও খেলতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের সঙ্গে টেস্ট মর্যাদা পেয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান নারী দল।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।
এতোদিন নারীদের টেস্ট খেলুড়ে দেশ ছিলো ১০টি। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আইসিসির দুই সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।
এবার এই অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশও।








