নিউজটি শেয়ার করুন

অবশেষে বহুল আলোচিত বৃষ্টি হত্যার রায়

অবশেষে বহুল আলোচিত বৃষ্টি হত্যার রায়

ফেনী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখীল গ্রামে পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রী বৃষ্টি আক্তারকে হত্যার ঘটনায় সেলিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জয়নাল আবেদিনের আদালত।

দণ্ড পাওয়া সেলিমের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামে। সে ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জয়নাল আবেদিন ওই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গছে, দণ্ডপ্রাপ্ত সেলিম ২০১২ সালের ১ জুন দুপুর থেকে বিকেলের কোন এক সময়ে প্রথমে স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে হত্যা করে মরদেহ অর্ধউলঙ্গ অবস্থায় পাশ্ববর্তী হাজী আতিক উল্যার পরিত্যক্ত টয়লেটে সেফটি ট্যাংকিতে ফেলে দেয়।

ওই দিন সেলিম নোয়াখালীর চাটখিলের নাহারখীল গ্রামের শ্বশুর বাড়িতে ছিলেন। এক পর্যায়ে সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার এক দিন পর নিহতের ফুপা শামছুল আলম বাদী হয়ে সেলিমকে আসামি করে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত ওই রায় দেয়।

দুপুরে জেলা কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. জয়নাল আবেদিন আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় পড়ে শুনান। একই সাথে সেলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here