দীর্ঘ দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো সেই মিজানকে।
গেল (২৭ জানুয়ারী) সোমবার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় ভোর রাতে ঘাতক জাকির হোসেন তার স্ত্রী শাহিনা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তার স্ত্রীকে হত্যা করে পরক্ষণে একই এলাকার হারুনের ছেলে মিজানকে তার মুরগীর ফার্মে এসে এলো পাতারি কুপাতে থাকে। ফলে মিজান গুরুতর আহত হয় এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। মিজানের শরীরে ছোটবড় প্রায় ৫৩টি কুপানোর চিহ্ন পাওয়া যায়।
অবশেষে (২৯ জানুয়ারী) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দীর্ঘ দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মিজান পরলোক গমন করে।
বিষয়টি নিশ্চিত করেন আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচাজ মনির হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এই নিয়ে পুরো এলাকায় শোকের মাতাম বয়ে যাচ্ছে। মিজানকে কুপানোর সময় বাঁচানোর জন্য তার মুরগীর ফামের সহকারী সোহাগ এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে ঘাতক জাকির হোসেন।








