নিউজটি শেয়ার করুন

অবশেষে রাঙ্গুনিয়ার সরফভাটা হাজী সড়কের কাজ শুরু

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ হাজী আশরাফ আলী সড়কের নির্মাণ কাজ অবশেষে শুরু করা হয়েছে। সড়কটি দিন দিন বেহাল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এই নিয়ে চরম দুর্ভোগে পড়েছিল স্থানীয় জনসাধারণ। তারা সড়কটি কার্পেটিং করতে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিল।

সর্বশেষ জনগুরুত্বপূর্ণ এই সড়কটির টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সড়কের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে। এই সড়ক পথে খাইদের কুল এলাকায় এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, আওয়ামী লীগ নেতা জালাল আহমদ, আবদুল সবুর, খোরশেদ আলম সুজন, মো. হোসেন, হাবিব উল্লাহ, নুরুল ইসলাম তালুকদার, খাইরুজ্জামান মেম্বার, মো. কুসুম, জাহাঙ্গীর আলম, মাহবুব সিকদার, মো. জামাল উদ্দিন, মো. সাকের, দেলোয়ার হোসেন, মো. সেলিম, সোহেল আরমান, কামাল উদ্দিন, মো. মোক্তার, মো. রায়হান, মো. শাহেদ, সাকীবুল ইসলাম, নুরুল আবছার প্রমুখ। বক্তব্যে শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, হাজী সৈয়দ আলী সড়ক থেকে মীরেরখীল বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রসস্ত সড়কটি কার্পেটিং করতে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১২ সালের আগ পর্যন্ত এই সড়ক দিয়ে হাটু পরিমান কাঁদা মাড়িয়ে চলাচল করতে হতো। রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রত্যক্ষ হস্তক্ষেপে ২০১২ সালের দিকে এই সড়কটি ডাবল ব্রীক দিয়ে সংস্কার করে দেওয়া হয়। কয়েকবছর ধরে এই সড়কটি আবারও বেহাল অবস্থার সৃষ্টি হয়। সড়কটি সংস্কারে আবারও ড. হাছান মাহমুদ বার বার টেন্ডার করিয়েছেন।

অবশেষে সড়কটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। সড়কটির আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করার মধ্য দিয়ে এলাকার দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে। দ্রুত কাজটি শেষ করতে স্থানীয়দের সহযোগীতা চেয়েছেন তিনি।