সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকার পিতা অবসরপ্রাপ্ত পিডিবি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান ভুইয়া বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নগররীর পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘদিন যাবত ফুসফুস,হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২১) বৃহস্পতিবার আসরের নামজের পর নগরীর হালিশহর বি ডি আর মাঠে মরহিমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে,নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, শফিকুক ইসলাম ফারুক সহ নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

