সাইদুল ইসলাম সাকিব: নগরীর পতেঙ্গা এলাকায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (জিইএম)। আর এই জিইএম থেকে অবসর গ্রহণ করার পরও পাওনা পরিশোধ না করায় মানবেতর জীবন যাপন করছেন প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
এই প্রতিষ্ঠান থেকে জনপ্রতি প্রায় ১৫ লাখ বকেয়া পাওনার মধ্যে প্রায় ২৫ কোটি টাকা অনাদায়ী রয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা।
অভিযোগ রয়েছে, স্ট্রোল ক্যাডারদের অবসরের যাওয়ার ২-৩ মাসের মধ্যে সব পাওনা পরিশোধ করা হলেও শ্রমিকদের অবসরের যাওয়ার ৫ বছরেও পাওনা পরিশোধ না করায় আজ কারখানার মূল ফটকে ঘেরাও করে আন্দোলন করে শ্রমিকরা এ বিষয়ে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কতৃপক্ষের উর্ধতনরা কথা বলতে অপারগতা প্রকাশ করে এবং ভেতর ডুকতে চাইলে গেইটে থালা ঝুলিয়ে দেয় গেইটে কর্তবরত সিকিউরিটি গার্ড ।
তারা বলেন, শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পাওনা টাকা না নিয়ে ঘরে ফিরবেন না তারা।
করোনায় যখন ত্রাহি অবস্থা তার ওপর ন্যয্য পাওনা না পাওয়া যেন মরার ওপর খাড়ার ঘা।








