নিউজটি শেয়ার করুন

অবহেলিত শ্রমিকদের পাশে থাকবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন: তোতন

সিপ্লাস প্রতিবেদক: নায্য মজুরি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি দলের যৌথ এক আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি এস,কে, খোদা তোতন।

দীর্ঘদিন ধরে দেশের দর্জি শ্রমিকদের নায্য মজুরি না পাওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধানে আলোচনা সভায় প্রধান অতিথি এস,কে, খোদা তোতন, বলেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শোষিত শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করার পরেও বিভিন্ন সংস্থার শরণাপন্ন হয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নায্য মজুরি আদায়ে ব্যর্থ হচ্ছে। দেশের মেহনতী শ্রমিক শ্রেণি এসব অনিয়ম থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করতে হবে। দেশের সকল অবহেলিত শ্রমিকদের পাশে সবধরনের সহযোগিতাসহ শ্রমিক শ্রেণির সকল ধরনের দাবি আদায়ে পাশে থাকবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হোসেন।

আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ভ্যান চালক চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ লিটন।

সভায় শ্রমিক ফেডারেশনের নেতা মোস্তফা কামাল, জাফর আহম্মদ, তোফাজ্জল হোসেন সহ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।