Site icon CPLUSBD.COM

অবিলম্বে প্রকৃতি ধ্বংসকারী সকল প্রকল্প বাতিল করুন- যুব ব্রিগেড

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি রক্ষায় চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অবস্থান কর্মসূচি পালন করে যুব ব্রিগেড চট্টগ্রাম।

নাগরিক সমাজের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত বাতিল করে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব ব্রিগেড চট্টগ্রামের সমন্বয়ক খোকন মিয়া, সিনিয়র সদস্য ডাঃ মোঃ মহসিন, পারভেজ রায়হান, ছাত্র নেতা আলাউদ্দিন, খালেদুজ্জামান বাপ্পু, বায়েজিদ হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। চট্টগ্রামের স্বার্থে সিআরবি রক্ষা করতে হবে।