সিপ্লাস প্রতিবেদক: নগরীর কয়েকটি অবৈধ পশুর বাজারে অভিযান চালিয়ে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) এর ভ্রাম্যমাণ আদালত।
রোববার(১৮ জুলাই) নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া , পূর্ব নাসিরাবাদ, ঈদগাঁ, নয়া বাজার ও সাগরিকা মোড়ে অস্থায়ী খাইনে অবৈধভাবে কোরবানির পশু বিক্রি বন্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই অভিযান চালায়।
অভিযানকালে দ্রুত সময়ের মধ্যে চসিকের ইজারা দেয়া কোরবানির পশুর হাটে খাইনের পশু নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

