নিউজটি শেয়ার করুন

অভিনেতা নিরবের মা আর নেই

সিপ্লাস ডেস্ক: অভিনেতা ও মডেল নিরব হোসেনের মা নুরজান আলম (৬০)আর নেই। এ বিষয়টি নিরব নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

অভিনেতা ও মডেল নিরব জানান, বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি। মায়ের মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।