সিপ্লাস ডেস্ক: মীরাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাসায় গেলে, বাসার দরজা না খুলে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন তিনি। তিনি ওই ভিডিওতে বলেন, পুলিশ যদি আমার ধারে কাছেও ঘেষে তাহলে আমি আত্মহত্যা করবো। তবে আত্মহত্যার হুমকি দিয়েও পার পাননি মীরা।
শনিবার ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার করা হয়েছে তামিল অভিনেত্রী মীরা মিঠুনকে। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইবার অপরাধের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, আটক এই অভিনেত্রী কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি তামিল টিভি শো বিগ বসে অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

