আদালত প্রতিবেদক: আদালতের যথাযথ অনুমতি ব্যতিত কোনো ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ বা সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।
রায়ে বলা হয়েছে, অভিযুক্ত কারো সম্পত্তি ক্রোক বা ব্যাংক হিসাব ফ্রিজ করতে চাইলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবশ্যই বিচারিক আদালতে আবেদন করিলে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সন্তুষ্ট হয়ে আদেশ দিলে তখন দুদক ব্যাংক হিসাব ফ্রিজ বা সম্পত্তি ক্রোক করতে পারবে।
দুদকের আইন ও বিধিতে কোনো অনুসন্ধান বা তদন্ত কর্মকর্তা এমনকি অন্য কোনো কর্মকর্তাকে এ ধরনের অপরাধলব্ধ সম্পত্তি ক্রোকের ক্ষমতা দেওয়া হয়নি বলে আদালতে এই আদেশে জানিয়েছেন।
আদালত বলেছেন, মামলায় দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যাংক হিসাব জব্দে যে চিঠি দেন তা শুধু উদ্দেশ্যপ্রণোদিত, এখতিয়ারবহির্ভূত ও বেআইনিই নয়, ক্ষমতার অপব্যবহারও বটে।








