আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশে উপলক্ষে কাট্টলী বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে প্রথমবারের মতো মুজিব বর্ষকে নিবেদন করে দুইদিন ব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মেলার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক,মুক্তিযুদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহুরুল আলম জসিম, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ প্রমূখ।
বই মেলা উপলক্ষে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কুইজ, রচনা ও চিত্রান্কন প্রতিযোগীতা। এছাড়াও মেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের বইয়ের স্টল, মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, জাদু প্রদর্শনী, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন। দুইদিন ব্যাপী বই মেলায় মোট ৩০ টি বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল অংশ গ্রহণ করে।








