সিপ্লাস ডেস্ক: সমাজকল্যাণমূলক সংগঠন অরিজিন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু স্মৃতি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা।
বুধবার(১৭মার্চ) নগরীর প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় জে.এম.সেন হলে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনকালে অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জনাব কাজী আনোয়ার হাফিজ, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক শুকলাল দাশ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা সন্দীপন সরকার মান্না এবং অরিজিন ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিচালক চট্টগ্রাম মহানগর কৃষকলীগ নেতা শিশির পারিয়াল।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনির উপর আলোকপাত করেন এবং শিশু কিশোরদের বঙ্গবন্ধুর জীবনি সন্মন্ধে জানার জন্য উৎসাহিত করেন।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং সকল প্রতিযোগীকে অংশগ্রহনের সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন লায়ন অধ্যাপক মিল্টন কুমার নাথ।

