সিপ্লাস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের পর ছোট ভাইও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান।
শুক্রবার তার নমুনা পরীক্ষা করে ফল ‘পজিটিভ’ এসেছে।
সারওয়ার শনিবার গণমাধ্যমে বলেন, “গতকাল আমি রিপোর্ট পেয়েছি। তাতে পজিটিভ এসেছে। বর্তমানে শারীরিকভাবে খুব দুর্বল লাগছে।”
কুমিল্লার দুতিয়াপুরে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন সারওয়ার। সুস্থ হতে সবার দোয়া চেয়েছেন তিনি।
এর আগে অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
তিনি কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
হামিদ এখন কুমিল্লা নগরীর ঝাউতলার বাসায় আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই।
করোনাভাইরাস পরীক্ষার জন্য তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

