জানা গেছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সাবেক জাতীয় পরিষদ সদস্য, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি।
সারা জীবন আদর্শ ধরে রেখে মানুষের জন্য রাজনীতি করলেও এখন তার জীবন কাটছে একাকিত্বের মাঝে।
গত ১৩ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ডান হাত ও পা অবশ হয়ে গেছে তার।
তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরুর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।








