নিউজটি শেয়ার করুন

অলঙ্কারে বিকাশ ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: নগরীর অলংকার এলাকার আলিফ গলি থেকে বস্তাবন্দি অবস্থায় এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহটি বিজয় কুমার বিশ্বাসের (৩২)।  তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম বলেন, বিজয় নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

‘জানতে পেরেছি সে বন্দরটিলা এলাকায় ‘মেডি হাসপাতাল’ গেইটে বিকাশের দোকান করতো। ’