সিপ্লাস প্রতিবেদক: নগরীর অলঙ্কার মোড় থেকে চারশ পিস ইয়াবাসহ হাসিনা(২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ৯ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পাহাড়তলী থানার ওসি ইমাম হোসেন।
কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর অলংকার মোড়ে হাতবদলের অপেক্ষায় ছিল গৃহবধু হাসিনা। তার শরীর তল্লাশী করে পাওয়া গেল চারশ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃত হাসিনা টেকনাফের কচ্চবনিয়া এলাকার হাসনপাড়ার মরহুম খালেকের স্ত্রী।
ওসি ইমাম হোসেন জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হাসিনার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সে আগে থেকেই এ কাজে জড়িত কিনা খোঁজ নেয়া হচ্ছে।

