নিউজটি শেয়ার করুন

অলিম্পিক ফুটবলের শিরোপা ধরে রাখল ব্রাজিল

সিপ্লাস ডেস্ক: ঘটনাবহুল ম্যাচে স্পেনকে অতিরিক্তি সময়ের গোলে হারিয়ে দিয়ে ব্রাজিল ধরে রাখল অলিম্পিকসের ফুটবলের সোনার মুকুট।

টোকিওর নিশান স্টেডিয়ামে শনিবার ফাইনালে ২-১ গোলে জিতে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস কুইয়া ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন মালকম।

অলিম্পিকসে ফুটবলে এ নিয়ে দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল। নিজেদের আঙিনায় ২০১৬ সালে রিও দে জেনেইরোর আসরে প্রথম সেরা হয়েছিল তারা।

১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসে প্রথম ও সবশেষ ফুটবলের সোনা জয়ের পর স্পেনের অপেক্ষা আরও বাড়ল। ২০০০ সালের সিডনি অলিম্পিকসে রুপা পাওয়ার ২১ বছর পর আরেকটি ফাইনালে এসে সঙ্গী হলো সোনা না পাওয়ার হতাশাই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here