Site icon CPLUSBD.COM

অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালালেন ২৬ বছরের শিক্ষিকা!

ভারতের পশ্চিমবঙ্গের গান্ধীনগরে অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন ২৬ বছরের এক শিক্ষিকা। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশের বরাত দিয়ে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এই প্রতিবেদন প্রকাশ করেছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এক বছর ধরে ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত শিক্ষিকা। এ কারণে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষও তাদের ভর্ৎসনা করে। এরপর গত শুক্রবার বিকাল থেকে ওই কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ হয় ওই শিক্ষিকাও। অভিযুক্ত শিক্ষিকা কলোল শহরের দরবারি চাওয়ালের বাসিন্দা।

ছেলেটির বাবার অভিযোগ, সম্পর্ক মেনে না নেওয়া তারা বাড়ি ছেড়ে পালিয়েছে। এরপর তিনি গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করেন। ১৪ বছরের ছেলেকে ফুঁসলিয়ে নিয়ে গেছে তার ক্লাস টিচার।

ঘটনার দিন বাড়ি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে পাড়া ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে খোঁজ নিই। এরপর কোথাও না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গান্ধীনগর থানার পরিদর্শক কেকে দেশাই জানান, নিখোঁজ দু’জনের কেউ মুঠোফোন নিয়ে যায়নি। ফলে তাদের খুঁজে বের করতে সময় লাগছে।