সিপ্লাস ডেস্ক: চলমান করোনা দুর্যোগে পতিত হয়ে দেশের অন্যান্য এলাকার মতো চট্টগ্রামের পতেংগা, হালিশহর ও বন্দর এলাকার অসংখ্য মানুষ চরম মানবেতর জীবন যাপন করছে।
এসব কর্মহীন অসহায় মানুষদের কাছে নিত্য খাবার সামগ্রী উপহার হিসেবে প্রদান করে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ।
শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর কর্মকর্তারা ২ মে শনিবার কাটগড় সী-ভিউ পাবলিক স্কুলের সামনে জহির ম্যানশনের নীচ তলায় তালিকা অনুযায়ী ২১৫ টি পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের যেসব সুহৃদ এ মানবিক মহতী কাজে শ্রম ও অর্থ সরবরাহ করে সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

