সিপ্লাস ডেস্ক: শহীদ বু্দ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যেগে আলোচনা সভা সংগঠনের দারুল ফজলস্হ দলীয় কার্যালয়ে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য মহিউদ্দিন বাচ্চু বলেন, বিজয় দিবসের প্রাক্কালে আজকের এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি। কিন্তু যাঁরা নিজেদের জ্ঞান-মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন, তাঁদের বছরের একটি দিন স্মরণ করাই যথেষ্ট নয়। আমাদের অনুধাবন করতে হবে কেন এই মহৎপ্রাণ মানুষগুলো জীবন দিয়েছেন। তাঁদের চিন্তা ও আদর্শ কী ছিল। সংবাদপত্রের পাতায় যখন কোনো শহীদ বুদ্ধিজীবী পরিবারের দুর্দশার খবর আসে, তখন মনে হয় রাষ্ট্র তাঁদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় বুদ্ধিবৃত্তিক বনিয়াদ আরও শক্তিমান করার কাজে ব্রতী হই। তাঁরা যে উন্নত চিন্তা ও সমৃদ্ধ অর্থনীতির দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সভাপতিত্বে এবং নগর যুবলীগের সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্যদের মধ্যে সাবেতুর রহমান রুমেল, সরোয়ার মোর্শেদ কচি, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, শহীদুল ইসলাম মুকবুল, বাবু রণজিৎ দে, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, প্রবীর দাশ তপু, মইনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাতী, আবু বক্কর চোধুরী, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, আজিজ উদ্দিন চৌধুরী, আমানত উল্লাহ ডিউক, সাইফুর রহমান রাজু, আফতাব উদ্দীন রুবেল, ওয়ার্ড যুবলীগ সভাপতি/সাধারন সম্পাদকের মধ্যে তারেক ইমতিয়াজ ইমতু, অধ্যাপক নাজিম উদ্দিন, আব্দুল ওয়াজেদ খান রাজীব, আবুল কালাম আবু, শওকত আলী, শফিকুল হাসান রিপন, সাজু বিশ্বাস, প্রমুখ








