নিউজটি শেয়ার করুন

অসুস্থ গৃহবধূকে সাপ দিয়ে ঝাড়ফুঁক করে নির্যাতনের অভিযোগ

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরামের “সাতকুচিয়া” গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হাসেম মিয়ার ফান্স প্রবাসী বড় ছেলে লিখন আহম্মেদ এর অসুস্থ স্ত্রীকে বিষধর সাপ দিয়ে ঝাড়ফুঁকের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে ।

গত ৭ আগষ্ট গৃহবধূকে গ্রাম্য ওঝার দ্বারা সাপ নিয়ে জোরপূর্বক ঝাড়ফুঁক করা অভিযোগ উঠেছে। এমন নির্যাতনে অসুস্থ হলে ওই গৃহবধূকে তার পরিবারের লোকজনকে শশুর বাড়ি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন। ওই গৃহবধূকে ৯ দিন হাসপাতাল চিকিৎসাধীন ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত পরিবারের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে এখন পর্যন্ত পরশুরাম থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

নির্যাতনের শিকার গৃহবধূর পরিবার ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here