সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, কবি নাজিমুদ্দীন শ্যামলকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে চমেক হাসপাতালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে তিনি এ অসুস্থতায় ভোগেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, চট্টগ্রামের সাংবাদিক নেতা সাবেক সভাপতি, নাজিমুদ্দীন শ্যামলকে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে সিসিইউতে ভর্তি করা হয়েছে।
বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

