নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নতুন ওপেনার সৌম্য ও নাঈম শেখ

সিপ্লাস ডেস্ক: আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ। আগেই ছিটকে গেছেন তামিম ও লিটন দাশ।

রবিবার ১ আগস্ট এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কোচ রাসেল ডমিঙ্গো সাংবাদিকদের জানান, আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।

সীমিত ওভারের ক্রিকেটে সাকিব ব্যাট করেন সাধারণ তিন নম্বরে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই কোনো পরিস্থিতিতে ওপেন করেননি তিনি। মিঠুন অবশ্য ঘরোয়া ক্রিকেটে একসময় ওপেন করতেন। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here